Monday, 9 July 2012

রাধিকা বা রাধা


রাধিকা বা রাধা হলেন গোকুলনিবাসী বৃষভানুর কন্যা। ইনি শ্রীকৃষ্ণেরসহস্রাধিক গোপিনী প্রেমিকাগণের একতমা। এঁর স্বামী হলেন আয়ান (সংস্কৃত: অভিমন্যু)। শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেম বিষয়ক বহু গাথা কবিতা বৈষ্ণব পদাবলি সাহিত্যের অন্যতম উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে যা বাংলা সাহিত্যের এক অমূল্য ঐশ্বর্য। শ্রীকৃষ্ণকীর্তনেওরাধাকৃষ্ণের প্রেমলীলা সুবিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। বাংলার ভক্তি আন্দোলনেও এর সুদুরপ্রসারী প্রভাব পড়েছিল।
মুখের ভাষায় রাধা হলেন রাধারানি বা রাধিকা। ভক্তেরা তাঁকে বলেনশ্রীমতী। রাধা লক্ষ্মীর অবতার।

রাজস্থানী চিত্রকলায় রাধা

No comments:

Post a Comment